spot_img

বন্যা মোকাবিলা ও ত্রাণ তৎপরতায় সহায়তা করতে চায় ভারত

বাংলাদেশের উত্তরাঞ্চলে নজিরবিহীন বন্যা মোকাবিলা এবং ত্রাণ তৎপরতায় সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত।

রোববার (১৯ জুন) নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের সপ্তম বৈঠকে এ কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

বৈঠকে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে যে নজিরবিহীন বন্যা হয়েছে, তাতে বন্যার্তদের প্রতি আমাদের সমর্থন ও সংহতি জানাই। আমরা উত্তর-পূর্বেও বন্যা হচ্ছে। আমরা এখন একটি পরবর্তী সময়ের জন্য বন্যা ব্যবস্থাপনা তথ্য শেয়ার করছি। বন্যা মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় আমরা কোনো সুনির্দিষ্ট উপায়ে আপনাদের সহায়তা করতে পারলে খুব খুশি হব।

জয়শঙ্কর বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।

সূত্র: এএনআই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ