spot_img

‘বন্যার্তদের দুর্ভোগ দেখে আ.লীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছে ‘

বন্যার্তদের দুর্ভোগ দেখে আওয়ামীলীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, বিএনপি নেতারা বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে শুধু ভাষণ দিচ্ছেন। অথচ, আমাদের নেত্রী সঙ্গে সঙ্গে নির্দেশনা দিয়েছেন। সবসময় খোঁজ-খবর নিচ্ছেন। তিনি নিজেও মঙ্গলবার বন্যার্তদের দেখতে যাচ্ছেন। বন্যার্তদের দুর্ভোগ দেখে আমাদের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। অথচ, বিএনপির নেতারা চেয়ারপারসনের কার্যালয় এবং প্রেস ক্লাবে বসে নানান ধরনের মন্তব্য করছেন।

সোমবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, রাজনীতি তো হচ্ছে মানুষের কল্যাণের জন্য, দেশ-সমাজ এবং মানবসেবার জন্য। কিন্তু তারা মানুষের কল্যাণের রাজনীতি না করে অন্য দলের সমালোচনার রাজনীতি করছেন।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি সৃষ্টির সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী প্রশাসন এবং দলের সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে বলেছেন। তিনি সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যদের বন্যকবলিত এলাকায় কাজে লাগিয়েছেন। আর বিএনপি নেতাকর্মীরা কোনো কাজ না করে শুধু ভাষণ দিয়ে বেড়াচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ