spot_img
spot_img

বিমানের ভাড়া কমিয়েছে পাকিস্তান এয়ারলাইন্স

একাধিক আন্তর্জাতিক ফ্লাইটে ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)।

বুধবার (২০ জুলাই) এআরওয়াই নিউজ সূত্রে এই তথ্য জানা যায়।

জানা যায়, সাম্প্রতিক জ্বালানির দাম কমে যাওয়ায় একাধিক আন্তর্জাতিক ফ্লাইটে ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানায়, কানাডা ফ্লাইটের ভাড়া 8 শতাংশ কমানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এবং উপসাগরীয় ফ্লাইটের ভাড়া ১৫ শতাংশ কমানো হয়েছে। একইভাবে, সৌদি আরবের ফ্লাইটের ভাড়া কমানো হয়েছে ১০ শতাংশ।

সূত্রে জানা যায়, আজ বুধবার (২০ জুলাই) মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে।

ট্রেনের ভাড়াও কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান রেলওয়ে মনন্ত্রণালয়। এই ব্যাপারে পাকিস্তানের রেলমন্ত্রী খাজা সাদ রফিক জানান, আগামীকাল ট্রেন ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ভাড়া কমানোর প্রজ্ঞাপন জারি করা হবে।

সূত্র: এআরওয়াই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ