spot_img

সরকার বিদ্যুৎ না দিয়ে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

সরকার গ্রামগঞ্জের মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেন ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার (১৯ জুলাই) রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এনসিপির পদযাত্রা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। পরবর্তীতে সেই দাম আর কমানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি অভিযোগ করেন, সরকারের আমলে লোডশেডিংয়ের মাত্রা এমন পর্যায়ে গিয়েছে যে গ্রামগঞ্জে বিদ্যুৎ এখন মাঝে মধ্যে আসে, অধিকাংশ সময়ই থাকে না। ফলে মানুষ বিদ্যুতের বদলে মোমবাতি ও হারিকেনের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। চাকুরিজীবীদের বেতন বাড়ানোর কথা বলার পর থেকে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মনোনীত সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ