সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

করোনায় রামেক হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। আর ছয়জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

মৃত ১২ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দুইজন করে এবং নওগাঁ, মেহেরপুর ও পাবনার একজন করে রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২৭৬ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ