spot_img

আওয়ামী লীগ নয়, বাইরের দেশে ধরনা দেয় বিএনপি : প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগের ভিত্তি ও মূল উৎস বাংলাদেশ। বাইরের দেশে ধরনা দেয় বিএনপি, আওয়ামী লীগ নয়। যারা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চান তারা বিভিন্ন সময় আমেরিকার কাছে ধরনা দিয়েছেন, অন্যান্য দেশে ধরনা দিয়েছেন, ওয়ার্ল্ড ব্যাংকে ধরনা দিয়েছেন। সাহায্য চেয়েছেন। আওয়ামী লীগ কখনো ধরনা দেয় না।

শনিবার (২০ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও জয় বাংলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অন্য কোনো দেশের কাছ থেকে কোনো সাহায্য চাওয়ার ক্ষমতা বা দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। আওয়ামী লীগ মাটি ও মানুষে বিশ্বাস করে। আওয়ামী লীগের শক্তি ও ক্ষমতা দেশের মানুষ।

এ সময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ টুঙ্গিপাড়া ও পিরোজপুর আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ