spot_img
spot_img

গাজ্জায় হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে ইসরাইল, আহত ২১

গাজ্জা উপত্যকায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর হামলায় আরও তিনজন শহীদ হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ২১ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত এক পরিসংখ্যান প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে আজ পর্যন্ত গাজ্জায় মোট ১ হাজার ৩৯৩ জন শহীদ হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ৪ হাজার ৮২২ জন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর ফলে ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে গাজ্জায় মোট শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৯১০ জনে। একই সময়ে বিভিন্ন মাত্রার আঘাতে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯৩৫ জন।

সূত্র : সাফা নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ