spot_img
spot_img

সব প্রতিবন্ধী ব্যক্তিকে জনশুমারির আওতায় আনতে হবে

ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা-২০২১ এর আওতায় দেশে এবং বিদেশে বসবাসকারীসহ সব প্রতিবন্ধী ব্যক্তিকে গণনায় আনতে হবে। একজনও প্রতিবন্ধী ব্যক্তি এই গণনা থেকে বাদ পড়ছে না- এটা নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরা আইন ২০১৩ ও নীতিমালা ২০১৫ এবং প্রতিবন্ধকতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার আলোকে পদপে নিতে হবে, যেন দেশে ষষ্ঠ জনশুমারির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত সংখ্যা এবং তাদের প্রতিবন্ধিতার সব ধরনের তথ্য বের হয়ে আসে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় ইস্টওয়েস্ট মিডিয়ার (ইডাব্লিউএমজিএল) সম্মেলন কক্ষে কালের কণ্ঠ ও সাইটসেভার্সের উদ্যোগে আয়োজিত ‘ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনায় (২০২১) প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা নিরুপণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সমাজের একটা বড় অংশ নানা কারণে ডিসএবিলিটি বা প্রতিবন্ধীতায় ভুগছে। হয়তো আমরা তা পুরোপুরি নির্মূল করতে পারবো না। আমাদের দায়িত্ব হবে এটাকে কমিয়ে আনা। প্রকল্পের উপপরিচালক আপনাদের সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো শুনেছেন। তিনি ফিরে গিয়ে সে বিষয়গুলো নিয়ে কথা বললেন। আর প্রয়োজন হলে আমার সঙ্গে কথা বলবেন, আমি আছি। আমরা সবাই মিলে এই গণনার কাজটাকে আরো কিভাবে শাণিত করা যায় সে বিষয়ে আরো কাজ করবো। এটি একটি জাতীয় কাজ।

মন্ত্রী আরো বলেন, আমি কিছু দিন আগে বলেছিলাম এটিই আমাদের শেষ কাজ- পরবর্তীতে আর যেন এভাবে করতে না হয়। এ কাজে ঢুকে আমার মাথা শেষ হয়েছে, এই যুগে এসে আমরা বাড়ি বাড়ি মাথা গুণছি। এখন সময় ডিজিটাল হয়েছে। আগামীতে যারা আসবেন প্রতি মূহুর্তে তারা তথ্য জানতে পারবে- এই ধরনের প্রযুক্তি আছে; আমাদের শুধু তা প্রয়োগ করতে হবে। তবে এবারের শুমারি আমাদের শেষ করতে হবে- যেহেতু আমরা এই কাজের মধ্যে আছি।

ইডাব্লিউএমজিএল পরিচালক এবং কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, ‘আমরা চাই পৃথিবীর অন্যান্য দেশগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিরা যে ধরনের সুযোগ-সুবিধা পায় পরিবার, রাষ্ট্র ও সমাজ থেকে- সেই সুবিধাগুলো যেন আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা পান। যদি তাদেরকে জনশুমারি ও গৃহগণনায় সম্পৃক্ত না করা হয় তাহলে তো প্রথমেই প্রতিবন্ধীদের ব্যাপারে এক ধরনের উদাসিনতা অনুভব করি। সুতরাং প্রতিবন্ধীদের জন্য কি কি সুযোগ-সুবিধা আমরা চাই, সেগুলো এই বৈঠকে আলোচনার মধ্য দিয়ে সরকারের গোচরে আনতে চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ