সামনের দিনগুলোতে রাজনৈতিক কর্মসূচিতে সংঘাত বাড়তে পারে। এতে কিছু মানুষ কাজ করবে। তাদের বিষয়ে আরো সতর্ক থাকতে হবে বলে সহকর্মী পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) ডিএমপি সদর দপ্তরে চলতি বছরের সেপ্টেম্বরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, থানায় কোন নিখোঁজ জিডি হলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। জঙ্গিবাদ হঠাৎ যাতে মাথাচড়া দিয়ে কোন ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সামনের দিনগুলোতে রাজনৈতিক কর্মসূচীতে সংঘাত বাড়াতে কিছু মানুষ কাজ করবে, তাদের বিষয়েও সতর্ক থাকতে হবে।









