বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

এবার গাজ্জার শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলা, ১৮ ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এই হামলায় আরও ১৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও বিপুল সংখ্যক মানুষ।

টানা দুই সপ্তাহ ধরে ইসরাইল গাজ্জায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং অবিরাম এই হামলা থেকে স্কুল, হাসপাতাল ও শরণার্থী শিবিরও বাদ যাচ্ছে না। শুক্রবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া ক্যাম্পে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজ্জার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, জাবালিয়া ক্যাম্পের আনোয়ার আজিজ মসজিদ স্কোয়ারে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে চালানো বিমান হামলায় বিপুল সংখ্যক মানুষও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা আনাদোলুর সংবাদদাতাকে বলেছেন: ‘হামলার পর বিস্তৃত ধ্বংসযজ্ঞের মধ্যে কয়েক ডজন আহত মানুষ ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ