spot_img
spot_img

আফগানিস্তানসহ সংকটপীড়িত দেশগুলোতে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে কাতার

আফগানিস্তানসহ সংকটপীড়িত অন্যান্য দেশে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন কাতারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম বিনতে আলী বিন নাসের আল-মিসনাদ।

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবিক কূটনীতি ও পানি নিরাপত্তা নিয়ে দোহায় অনুষ্ঠিত এক বৈঠকে আল-মিসনাদ এ কথা বলেন।

বৈঠকে আফগানিস্তান, গাজ্জা, সুদান, লেবানন, সোমালিয়া ও সিরিয়ায় কাতারের মানবিক সহায়তা, মধ্যস্থতার প্রচেষ্টা, পুনর্গঠন কার্যক্রমে অর্থায়ন এবং বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের সহায়তার বিষয়টি তুলে ধরেন তিনি।

সশস্ত্র সংঘাতের সময় পানির উৎস ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষার গুরুত্বের ওপরও জোর দেন আল-মিসনাদ। সংকটপীড়িত জনগোষ্ঠীর প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে কাতার আফগানিস্তানের বিভিন্ন খাতে মানবিক সহায়তা দিয়ে আসছে। অব্যাহত সহযোগিতার মাধ্যমে আফগানিস্তানজুড়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রয়োজন মেটাতে সহায়তা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাখতার নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ