spot_img
spot_img

নারীর শক্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে : স্পিকার

নারীর শক্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড: শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীদের ধৈর্য, পরিশ্রম, অধ্যবসায়, এবং শত বাঁধা অতিক্রম করে সফল হবার স্পৃহার কারণেই বাংলাদেশ বিশ্বের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

শনিবার (১৯ নভেম্বর) বাংলা একাডেমিতে অনন্যা শীর্ষদশ ২০২১-এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীরা নিরন্তর প্রচেষ্টা, অদম্য সাহস, অমিত প্রতিভা ও দক্ষতার বলেই সমাজে তাদের অবস্থান অধিকার করে নেয়। তারা তাদের যোগ্যতাবলেই বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।

তিনি বলেন, নারীরা নূন্যতম স্বীকৃতি ছাড়াই নিরবে কাজ করে যায়। পরিবার রক্ষায়, সমাজ বিনির্মানে ও জাতি গঠনে নারীদের ভূমিকাকে সম্মান জানানো উচিত।

সূত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ