spot_img
spot_img

বাড়ছে বিদ্যুতের দাম; ঘোষণা আগামীকাল

বাড়ানো হচ্ছে বিদ্যুতের পাইকারি মূল্য। সোমবার (২১ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে মূল্যবৃদ্ধি সংক্রান্ত ঘোষণা জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে কত শতাংশ দাম বাড়বে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

রোববার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) এর বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার পুনর্নির্ধারণ বিষয়ে ১৩ অক্টোবর ২০২২ তারিখের বিইআরসি আদেশ নম্বর : ২০২২/১৯ পুনর্বিবেচনা সংক্রান্ত কমিশন আদেশ আগামী ২১ নভেম্বর সোমবার দুপুর ১২টায় কমিশন ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করবে।

এর আগে গত (১৩ অক্টোবর) অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না বলে জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে এক মাসের কিছু বেশি সময়ের ব্যবধানে সে সিদ্ধান্ত থেকে সরতে যাচ্ছে বিইআরসি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ