শনিবার | ১৩ ডিসেম্বর | ২০২৫

তোশাখানা মামলায় জামিন পেলেন ইমরান খান

আলোচিত তোশাখানা মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

বুধবার (২০ নভেম্বর) ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) বিচারপতি মিঁয়াগুল হাসান আওরঙ্গজেব ২০ লাখ টাকার শিউরিটি বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করেছেন।

জামিন আদেশ হওয়ার পর ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণে পিটিআইয়ের চেয়ারম্যানের আইনজীবী দলের অন্যতম সদস্য সালমান সাফদার সাংবাদিকদের বলেন, আজ যদি আদেশের লিখিত কপি পাওয়া যায়, তাহলে তার পরিবারের সদস্য ও কর্মী-সমর্থকরা কর্তৃপক্ষের কাছে তার মুক্তির জন্য আবেদন জানাবেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না ইমরান খানের। কারণ গত বছর ৯ থেকে ১২ মে পাকিস্তান জুড়ে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে যেসব মামলা চলছে পাকিস্তানের বিভিন্ন আদালতে, সেগুলোতে এখনও জামিন পাননি তিনি।

আইএইচসির আজকের রায় ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের জন্য বড় অর্জন। কারণ এই আদালতে আর এমন কোনো মামলা অবশিষ্ট নেই, যা তার জামিনের পথে বাধা সৃষ্টি করতে পারে।

সূত্র : রয়টার্স, জিও নিউজ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img