গাজ্জায় গত ২৪ ঘন্টায় ৩২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী চারটি পরিবারে হামলা চালিয়েছে। হামলায় ৩২ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছে। ধ্বংসাবশেষের নিচে আরও অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।










