spot_img

নওগাঁয় ইয়াবাসহ যুবক গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে ৪৬০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত যুবকের নাম মেহেদী হাসান (২০)। তিনি ওই উপজেলার ধুরাইল গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের মানুষ সুন্দরী বাজার থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ৪৬০ পিস ইয়াবাসহ মেহেদী হাসানকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। পরে পুলিশ তাকে ওই মামলায় গ্রেফতার দেখায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ