spot_img

বর্তমান শিক্ষাব্যবস্থা একটি অক্ষম জাতি তৈরি করবে : মাওলানা জালালুদ্দিন আহমদ

সারাদেশের কেন্দ্রনিয়ন্ত্রিত শাখা দায়িত্বশীলদের নিয়ে শাখা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ (২০ জানুয়ারি) শনিবার সকাল সাড়ে নয়টা থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আনোয়ার মাহমুদ এর দারসুল কোরআনের মাধ্যমে দায়িত্বশীল সভা শুরু হয়। শাখা দায়িত্বশীল সভায় কেন্দ্রনিয়ন্ত্রিত শাখা দায়িত্বশীলগণ নিজ নিজ শাখার ষাম্মাসিক রিপোর্ট পেশ করে।

কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে শাখা দায়িত্বশীল সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান সরকার আমাদের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাচ্ছে যার ফলে আগামী প্রজন্ম হিন্দুত্ববাদী চিন্তাচেতনায় গড়ে ওঠার আশংকা তৈরি হয়েছে। হিন্দুত্ববাদী ভারত সরকার বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি আর রাজনীতিকে ধ্বংস করে দিতে চায়। এ শিক্ষাব্যবস্থা একটি অক্ষম জাতি তৈরি করবে। তাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে‌ই তারা এই সরকারকে আবার ক্ষমতায় রেখেছে। তাই এই সরকারকে ক্ষমতায় রেখে হিন্দুত্ববাদী আগ্রাসনকে রুখা যাবে না।

মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, মাওলানা মামুনুল হক দেশের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। দেশের প্রতি তার অবদান যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। তাকে বন্দী রেখে তার মিশনকে ব্যহত করা যাবে না। তার বন্দী থাকায় এই দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাকে অতিসত্বর মুক্তি দিতে হবে।

কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান ও কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হেদায়েতুল্লাহ আল-হাদী। এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা খাসের সদস্য মাওলানা রেজাউল করিম, মাওলানা মুহাম্মাদ আলী, হাফেজ শহীদুল ইসলামসহ বিভিন্ন শখা দায়িত্বশীলগণ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ