দখলকৃত ফিলিস্তিনি ভূখন্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে ইন্দোনেশিয়া।
ইসরাইলের দৈনিক সংবাদপত্র ‘মারিভ’ এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছে।
হিব্রু পত্রিকাটির দাবি, “অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় নৃশংস বোমা হামলা অব্যাহত রাখার কারণে ইসরাইলি শাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে ইন্দোনেশিয়া।”
প্রসঙ্গত, গত সপ্তাহে, গাজ্জায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের বিরুদ্ধে পরামর্শমূলক মতামত প্রদানের ভিত্তিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের ঘোষণা দেয় ইন্দোনেশিয়া ও স্লোভেনিয়া।
এই উদ্দেশ্যেকে সামনে রেখে, জাকার্তায় ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের ‘নীতি ও অনুশীলনের জন্য’ আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য বিশেষজ্ঞদের জড়ো করা হয়।
এসময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি এক সাক্ষাৎকারে জানান, গাজ্জায় ইসরাইলের দ্বারা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের চিত্র বিশ্ববাসীর সামনে নিয়ে আসার জন্য একটি বিস্তারিত ও বৈধ আইনি মতামত তৈরি করতে বিশেষজ্ঞদের পরামর্শ প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে গণহত্যামূলক যুদ্ধ চালানোর কারণে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।
সূত্র: প্রেস টিভি











