রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ৭৪ গ্রাম হেরোইন, ৭ গ্রাম ১০৬ পিস ইয়াবা, ৩৯ কেজি ৮৬ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা, ৬০০ মিলি দেশিমদ ও ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ডিএমপি’র নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রেবাবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা দায়ের হয়েছে।
সূত্র : ডিএমপি নিউজ











