spot_img

স্বাস্থ্য পরীক্ষা করাতে দিল্লি গেলেন ওবায়দুল কাদের

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে নয়াদিল্লি গিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদের তাঁর সফরসঙ্গী ছিলেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসযোগে দিল্লির উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ওবায়দুল কাদের ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ