spot_img
spot_img

ফিলিস্তিনি বন্দি বিষয়ক কমিশনের চেয়ারম্যানকে আটক করল ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী ‘ফিলিস্তিনি বন্দি ও প্রাক্তন বন্দি বিষয়ক কমিশনের’ চেয়ারম্যান কাদরি আবু বকরকে এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে।

গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলজিয়াম থেকে ফিলিস্তিনে ফেরার সময় কারামেহ ক্রসিংয়ে (দ্য অ্যালেনবি/কিং হুসেন ব্রিজ) তাকে এ বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দখলদার বাহিনী।

গ্রেফতারের পর দখলদার বাহিনী তাকে প্রশাসনিক আটকের প্রতিবাদ করার বিষয়ে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করে।

এছাড়াও বেলজিয়ামে তার সাম্প্রতিক সফরের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হয় যেখানে তিনি ফিলিস্তিনি বন্দীদের বিষয়ে বেশ কয়েকটি সরকারী বৈঠক করেছিলেন।

উল্লেখ্য; তাকে এভাবে জিজ্ঞাসাবাদের ঘটনাটা ঠিক এমন সময় ঘটেছে যার ঠিক কিছুদিন পূর্বে ‘ফিলিস্তিনি বন্দি ও প্রাক্তন বন্দি বিষয়ক কমিশন’ থেকে যৌথ উদ্যোগে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এ প্রতিবেদনটিতে বলা হয়েছিল, ‘ইসরায়েলি সেনাবাহিনীর অপরাধ ক্রমাগতভাবে বেড়ে চলেছে।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ বছরের জানুয়ারির শেষে দখলদার ইসরায়েলের জেলের ভিতরে ফিলিস্তিনি বন্দীর সংখ্যা ৪ হাজার ৪৮০ জনে পৌঁছেছে। যার মধ্যে ১৬০ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।

মহিলা ফিলিস্তিনি বন্দীদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে। তাদের কে কঠোর নির্যাতন, পারিবারিক পরিদর্শনের উপর নিষেধাজ্ঞা ও অপমানজনক পরিদর্শন করা হয়েছে যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ