আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন করলেই দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ অবাসন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শনিবার (২০ মার্চ) রাতে স্থানীয় চ্যানেল১২ কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটায় জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্টের অনুমতি ব্যতিত পশ্চিম তীরে অবাসন প্রকল্প বাস্তবায়ন করা হবে না। এটা তার ক্ষমতায় আসার প্রথম দিকেই আমি বলেছিলাম।
অবশ্য জো বাইডেন সকল ধরনের অবৈধ অবাসন প্রকল্প বাস্তবায়নের বিরোধী। সেটা তিনি অনেকবারই বলেছেন। যদিও নেতানিয়াহু আশা প্রকাশ করছেন যে, প্রকল্পটি এখনো এগিয়ে নেয়া সম্ভব।
এদিকে, আগামী মঙ্গলবার (২৪ মার্চ) ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে নেতানিয়াহুকে এ বছর বেশ বেগ পেতে হবে বলে ধারণা করা হচ্ছে।











