সোমবার | ১৫ ডিসেম্বর | ২০২৫

শুধু ভোজ্যতেলের দাম নয়; সকল পণ্যের দাম কমাতে হবে: মাওলানা ইমতিয়াজ আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, শুধুমাত্র নামেমাত্র ভোজ্যতেলের দাম কমানো নয়, সকল নিত্য পণ্যের দাম কমাতে হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি যেভাবে হু হু করে বেড়েই চলছে, তাতে ভোজ্যতেলের নামেমাত্র মূল্য কমিয়ে জনতার রুদ্ররোষ থেকে সরকার বাঁচতে পারবে না।

আজ সোমবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর সবুজবাগ থানার ৭৪ নং ওয়ার্ড শাখার দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ আলম নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুরের আল-আমিননগর এলাকায় একটি কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবি বহুসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সকল মাগফিরাত কামনা করেন। তিনি ৩১ মার্চের ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ সফলের জন্য দলমত নির্বিশেষ দেশবাসীর প্রতি আহ্বান জানান।

জামিয়া ইসলামিয়া বটতলা মাদরাসা মিলনায়তনে মাওলানা মু. আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দাওয়াতী সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সবুজবাগ থানা সভাপতি মাওলানা মোহাম্মদ নোমান।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img