spot_img
spot_img

বাণিজ্য সম্প্রসারণে প্রতিবেশী দেশগুলোকে প্রয়োজনীয় সুবিধা দেবে আফগানিস্তান

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

সম্প্রতি হেরাত প্রদেশে সফর করেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। তার সফর সংক্রান্ত এক বিবৃতিতে এ তথ্য জনায় হেরাত প্রাদেশিক কার্যালয়।

বিবৃতিতে বলা হয়, মাওলানা আমির খান মুত্তাকী জোর দিয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে প্রয়োজনীয় সব ধরনের সুবিধা দেওয়া হবে।

সফরে পররাষ্ট্রমন্ত্রী প্রাদেশিক গভর্নর মাওলানা নূর আহমদ ইসলাম জারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দেশের গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়।

বিবৃতিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি প্রদেশটির শিল্প ও বাণিজ্য খাতে অগ্রগতি এবং বড় উন্নয়নমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

এদিকে গভর্নর ইসলাম জার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ