spot_img
spot_img

ভারতে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরো ৪২০৯ জনের মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো চার হাজার ২০৯ জন।

দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৯১ হাজার ৩৩১ জন।

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৫৯১ জন। যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় ১৭ হাজার কম।

দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১ জনে।

প্রতিদিন বিপুল সংখ্যক নতুন রোগী শনাক্ত হলেও শুক্রবার ভারতে কমে এসেছে সক্রিয় রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে এক লাখেরও বেশি। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৩০ লাখ ২৮ হাজার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ