spot_img

নির্বাচন কতটুকু অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা নিয়ে শঙ্কা বৃদ্ধি পাচ্ছে : মাওলানা গাজী আতাউর রহমান

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় ও সংকা ততই বৃদ্ধি পাচ্ছে।

রবিবার (২১ মে) গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা কর্মী ও হাতপাখার লোকেরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার পরেও বিভিন্ন এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রটরা জরিমানা ও প্রচার কাজে বাঁধার সৃষ্টি করছেন। একজন মেয়র প্রার্থীকে ৫ জন লোক নিয়ে গণসংযোগ করার কথা বলে নির্বাচনী কার্যক্রমে তারা আমাদেরকে দুর্বল রাখতে চাচ্ছেন। প্রশাসন সরকারী দলের প্রর্থীকে সব দিক থেকে ফেবার করছে। নির্বাচনী মাঠ সবার জন্য সমতল নয়।

তিনি বলেন, গণমাধ্যমের রিপোর্ট বলছে সরকার দলীয় প্রার্থী বিশাল গাড়ী বহর নিয়ে প্রচারণা চালালেও সে বিষয়ে ম্যাজিষ্ট্রেটগণ নিরব? ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পূর্বথেকে অফিস থাকলেও এখানে উদ্দেশ্যমূলক জরিমানা করে কর্মীদের মনোবল ভেঙে দেবার অপচেষ্টা করা হয়েছে। এভাবে চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলার কর্মশালা অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা পূর্ব শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। শহরের ভোজন বাড়ি রেস্টুরেন্ট মিলনায়তনে পাবনা পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে সেক্রেটারী মুহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

গণসংযোগে আরও বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, হাফেজ মাওলানা ইউনুছ ঢালী, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতী আব্দুল্লাহ মুরতাজা, শ্রমিকনেতা হারুন অর রশিদ, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ সহ কেন্দ্রীয় ও গাজীপুর মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ