spot_img
spot_img

ডলারের দাম বাড়লেও কোরবানির ঈদ পর্যন্ত ভোজ্যতেলের দাম বাড়বে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন ডলারের দাম বাড়লেও কোরবানির ঈদের আগে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়বে না।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমদানি নির্ভর পণ্য বিশেষ করে ভোজ্যতেলের কোনো সমন্বয় করব না। আশা করছি, উৎপাদনকারী ও আমদানিকারক যারা আছেন, ঈদ পর্যন্ত নতুন করে কোনো মূল্য বেঁধে দেব না। আগের দামেই তারা ভোজ্যতেল সরবরাহ করতে পারবেন।’

মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডলারের দাম বাড়ায় আমদানি নির্ভর পণ্যের দামও বাড়বে। এতে ভোক্তাদের ওপর চাপ বাড়বে কি না; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, ডলারের অ্যাডজাস্টমেন্টটা হলো ১০ টাকা থেকে ১৭ টাকা পর্যন্ত। এতে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ