spot_img
spot_img

ইরানের প্রেসিডেন্টে ইব্রাহিম রাইসির মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ সব আরোহী নিহত হওয়ার ঘটনায় আগামী বৃহস্পতিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

বৃহস্পতিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

ওই দিন নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। আর অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ