spot_img
spot_img

সৌদি পৌঁছলেন ৩০ হাজার আফগান হাজ্বী

পবিত্র হজ্ব ও উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৩০ হাজার আফগান হাজ্বী। নির্ধারিত ফ্লাইটসূচি অনুযায়ী দুই ধাপে তাদের মদিনা ও মক্কায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ইরশাদ, হজ্ব ও আওকাফ মন্ত্রণালয়।

আফগানিস্তানের ইরশাদ, হজ্ব ও আওকাফ মন্ত্রণালয় জানিয়েছে, জিলকদ মাসের শুরুতে ‘আরিয়ানা আফগান’ ও ‘কাম এয়ার’ কোম্পানির মাধ্যমে এসব ফ্লাইট শুরু হয়। সর্বশেষ ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে গতকাল এই কার্যক্রম শেষ হয়েছে।

এক বিবৃতিতে এ তথ্য জানায় ইরশাদ, হজ্ব ও আওকাফ মন্ত্রণালয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ৪৮টি সরাসরি ফ্লাইটের মাধ্যমে ১৪ হাজার ৯৮৪ জন হাজ্বীকে মদিনায় নেওয়া হয়। দ্বিতীয় ধাপে জেদ্দা হয়ে ৪৯টি ফ্লাইটের মাধ্যমে আরও ১৫ হাজার ১৬ জন হাজ্বীকে মক্কায় পৌঁছে দেওয়া হয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ্বের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর হাজ্বীদের দেশে ফেরার কার্যক্রমও নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করা হবে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ