spot_img

হামাস কমান্ডার ইবরাহিম শাবানকে হত্যা করল ইসরাইল

গাজ্জা উপত্যকায় ইসরাইলি বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ হামলায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ কমান্ডার ইবরাহিম শাবানকে নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

সামরিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত কমান্ডারের নাম আধাম ইবরাহিম শাবান নাসমান। তিনি হামাসের গাজ্জা সিটি ব্রিগেডের অপারেশনাল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরাইলি বাহিনীর দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে চালানো হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন ইবরাহিম। ওই সময় তিনি বেশ কয়েকজন ইসরাইলিকে বন্দি করে গাজ্জায় নিয়ে যান।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, তিনি হামাসের বিশেষ কমান্ডো বাহিনী ‘নখবা’র কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ