সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আল্লামা বাবুনগরী রহ. এর ইন্তেকালে ছাত্র জমিয়তের খতমে কুরআন ও দু‘আ মাহফিল

উম্মুল মাদারিস আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা সচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা হাফেজ মুহাম্মাদ জুনায়েদ বাবুনগরী রহ. এর ইন্তেকালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউপি ছাত্র জমিয়তের উদ্যোগে খতমে কুরআন ও দু‘আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ আগষ্ট) বাদ জুমআ ঢাকা দক্ষিণ বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ দু‘আ মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকা দক্ষিণ ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি শেখ আফজাল হুসাইনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হাফিজ নাঈম আহমদের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি আবু সালেহ উসমান, শেখ আব্দুল্লাহ উসামা, সাবেক সহ-সভাপতি মাহমুদুল হক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শাখার প্রচার সম্পাদক হাফিজ গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরামা, সাহিত্য সম্পাদক হাফিজ তাওসিফ আহমদ প্রমুখ।

উল্লেখ্য, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. গত ১৯শে আগষ্ট ২০২১ ইংরেজী, মোতাবেক ৯ই মুহাররম ১৪৪২হিজরী, বৃহস্পতিবার দুপুর ১২.৪৫মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল সিএসসিআরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি ৫ মেয়ে ও ১ ছেলে এবং অসংখ্য ভক্ত-অনুরক্ত রেখে যান। বৃহস্পতিবার রাত ১১টায় দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীতে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ইমামতীতে তাঁর নামাযে জানাযা সম্পন্ন হয় এবং শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি রহ.-এর কবরের পার্শ্বেই তাঁকে দাফন করা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ