spot_img

অবশেষে ঈগল প্রতীকে নিবন্ধন পেয়েছে এবি পার্টি

অবশেষে আদালতের নির্দেশে নিবন্ধন পেয়েছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। ঈগল প্রতীকে দলটির নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে দেশে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪৫টি।

বুধবার (২১ আগস্ট) দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন ইসি সচিব শফিউল আজিম।

এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের রায় ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য ঈগল প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং উহার নিবন্ধন নম্বর-০৫০।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা (মজলিশে শুরার সদস্য) ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এফএম সোলায়মান চৌধুরী এবি পার্টির আহ্বায়ক। এছাড়া ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু দলটির সদস্য সচিব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ