spot_img

খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা নির্মাণের অনুমতি দেওয়া হয়নি; সাফ জানিয়ে দিলো বিএনপি

বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোন সিনেমা নির্মাণের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়ে দলটি।

আজ (২১ আগস্ট) বিএনপির পক্ষ থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দলের চেয়ারপারসনকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টরি নির্মাণের অনুমতি কাউকেই দেওয়া হয়নি।

অফিসিয়াল ফেসবুকে পেজে বিএনপি লিখেছে, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টরি বানানোর কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি।’

বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন পরিচালক এম কে জামান। ইতোমধ্যে তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন তিনি।

এদিকে খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ দিয়েছে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া এবং তার পরিবারের কেউ এ ধরনের সিনেমা নির্মাণে কোনো প্রকার কথা কারো সাথে বলেননি। অনুমতি নেওয়া তো দূরের কথা, এই তথাকথিত চিত্রপরিচালক এবং প্রযোজকদের সাথে কখনোই কোনো যোগাযোগই হয়নি।

সিনেমাটি বন্ধে আইনি নোটিশের বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একটি অসৎ উদ্দেশে খালেদা জিয়ার নাম ভাঙিয়ে একটি সিনেমা তৈরির অপচেষ্টায় লিপ্ত আছে তথাকথিত নির্মাতা ও একটি প্রযোজনা প্রতিষ্ঠান। আইনজীবী হিসেবে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি দেশনেত্রীর নামে যে মুভিটা তারা নির্মাণের চিন্তা করছে বা কাজ শুরু করতে যাচ্ছে, তা থেকে বিরত থাকার জন্য। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই আইনজীবী বলেন, লিগ্যাল নোটিশের একটি কপি আমরা আইজিপি ও ডিএমপি কমিশনার বরাবর অনুলিপি পাঠিয়েছি। যেন এ সমস্ত ব্যক্তি কাজটি শুরু করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন। আমরা বলেছি, আগামী পাঁচ দিনের মধ্যে তথাকথিত ফিল্ম মেকার ও প্রডিউসার যেন সংবাদ সম্মেলন করে তাদের যে বক্তব্য সিনেমা নির্মাণ সম্পর্কে দিয়েছেন, তা প্রত্যাহার করে নেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ