spot_img

ইরানের বিরুদ্ধে আগাম হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল: উজি দায়ান

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগাম হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল বলে জানিয়েছেন দেশটির রিজার্ভ মেজর জেনারেল উজি দায়ান।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই সামরিক কর্মকর্তা বলেছেন, ইরান ইস্যুতে ইসরাইল পুরোপুরি আমেরিকার ওপর নির্ভর করতে পারে না। খবর মিডল ইস্ট মনিটরের।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে উজি দায়ান বলেন, ইসরাইল বর্তমানে ‘অস্তিত্ব রক্ষার যুদ্ধের’ মধ্যে রয়েছে। ইরান থেকে আসা হুমকি মোকাবিলায় প্রয়োজন হলে নিজেদের উদ্যোগেই সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা ইসরাইলকে ধরে রাখতে হবে।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানোর সম্ভাবনাও বিবেচনায় রেখে প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। একই সঙ্গে ইরানকে হুমকি হিসেবে বিবেচনা করে এর জবাব দেওয়ার ক্ষেত্রে নিজেদের ‘স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ’ বজায় রাখা জরুরি।

ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা নিয়ে ইসরাইল-ইরান উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই উজি দায়ানের এমন মন্তব্য সামনে এলো। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরাইলের প্রত্যাশিত পদক্ষেপ না নিলে তেল আবিব এককভাবে সামরিক অভিযান চালাতে পারবে কি না, তা নিয়েও দেশটির অভ্যন্তরে আলোচনা বাড়ছে।

ইসরাইলের সামরিক ও নিরাপত্তা কাঠামোয় উজি দায়ানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা পদে দায়িত্ব পালন করেছেন। ফলে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগাম হামলা নিয়ে তার মন্তব্যকে রাজনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ