spot_img
spot_img

আমেরিকা ইরানের শর্ত পূরণ করলেই সবকিছু সমাধান হবে: আরাঘচি

আমেরিকা ইরানের শর্ত পূরণ করলে সবকিছু সমাধান হয়ে যাবে বলে জোর দিয়ে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একইসঙ্গে আমেরিকার চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) আমেরিকাকে দেওয়া ইরানের সর্বশেষ জবাব নিয়ে এক প্রশ্নের জবাবে আরাঘচি বলেন, “আমাদের জবাব স্পষ্ট। আমরা আমেরিকার কাছে আমাদের প্রস্তাব উপস্থাপন করেছি। তারা যদি আলোচনা এগিয়ে নেওয়া এবং হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা নিশ্চিত করার বিষয়ে আন্তরিক হয়, তাহলে তাদের আমাদের শর্ত পূরণ করতে হবে। তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “এটি পুরোপুরি স্পষ্ট যে আমরা আমেরিকার চাপে নতি স্বীকার করব না।”

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফর করে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও আলোচনা করার পর আরাঘচি এসব কথা বলেন।

এসব আলোচনায় দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করে।

এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব কোনো আলোচনা শুরুর আগে আস্থা তৈরির জন্য আমেরিকাকে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মঙ্গলবার নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় মেজর জেনারেল মোহসেন রেজায়ি লেখেন, ওয়াশিংটন আস্থা তৈরির জন্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হবে না।

সূত্র : তাসনিম নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ