spot_img
spot_img

বাড়ল বিদ্যুতের দাম; ডিসেম্বর থেকে কার্যকর

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৫.১৭ টাকা থেকে বাড়িয়ে ৬.২০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃদ্ধির হার ১৯.৯২ শতাংশ।

আজ সোমবার (২১ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম বৃদ্ধির এ ঘোষণা দিয়েছে।

আগামী মাস (ডিসেম্বর) থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে বলেও জানিয়েছে কমিশন। বিইআরসি সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দর ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা নির্ধারণ করেছিল। এরপর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব দেয়। প্রতিষ্ঠানটি প্রায় ৬৬ শতাংশ দাম বাড়ানোর আবেদন করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ