spot_img
spot_img

ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে: রাশেদ খাঁন

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে শামীম ওসমানের বক্তব্যে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত এবং এ কারণে শেখ হাসিনা তাকে ডিসেম্বরে দেশে ফিরতে নিষেধ করেছেন বলে দাবি করেছেন তিনি। অতীতে শেখ হাসিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরও ছড়িয়েছিল বলে উল্লেখ করেন রাশেদ খাঁন।

তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে কি না। একই সঙ্গে ভবিষ্যতে ওবায়দুল কাদেরসহ অন্য পলাতক নেতারাও শেখ হাসিনার নিষেধের কারণে দেশে ফিরতে পারছেন না বলে দাবি করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব ধরে রাখতে সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে। এতে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে না ফিরলেও ভবিষ্যতে তার ফেরার সম্ভাবনা নিয়ে দলটির প্রচার অব্যাহত রাখা সম্ভব হবে।

পোস্টের শেষাংশে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে দেশে না ফিরলে এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চাইলে ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে। দলটিকে রাজনৈতিকভাবে ফিরিয়ে আনার কোনো পথও তখন অবশিষ্ট থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ