spot_img

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)‘র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ২১২ পিস ইয়াবা, ৬ কেজি ৬৭০ গ্রাম গাঁজা, ১৪৯ গ্রাম ২৮৯ পুরিয়া হেরোইন ও ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (২১ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ