spot_img
spot_img

গাজ্জায় ধ্বংসস্তুপ থেকে ৯৪ ফিলিস্তিনির লাশ উদ্ধার

গাজ্জা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে ৯৪ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে একথা জানিয়েছে গাজ্জার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর।

বিবৃতিতে বলা হয়, গাজ্জা সিটি থেকে লাশগুলো উদ্ধার করে ফরেনসিক পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষা শেষে লাশগুলো দেইর আল বালাহতে দাফন করা হবে।

গাজ্জার সিভিল ডিফেন্স জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তারা ইতোমধ্যে বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে সমাহিত হাজারও লাশ গাজ্জার বিভিন্ন কবরস্থানে স্থানান্তর করতে সক্ষম হয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন এক লাখ ৭১ গাজারের বেশি মানুষ। ১০ অক্টোবর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img

সর্বশেষ