spot_img

আমরা দুই মেয়র মিলে পরীক্ষায় একশতে একশ পেয়েছি: তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‌আমরা দুই মেয়র মিলে পরীক্ষায় উচ্চ নম্বর পেয়েছি। ১০০ তে ১০০ নম্বর পেয়েছি। আনিসুল হক সাহেবের পরিকল্পনা বা স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি।

আজ মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ৩০ দিনের মধ্যে ট্রান্সসিলভা আরও নতুন ২০ বাস যাত্রাপথে যুক্ত করবে। জাহান এন্টারপ্রাইজকে ৪০টি প্রস্তাবনা দেওয়া আছে। পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত দুরূহ ছিল। সকলের সহযোগিতায় বাস্তবায়ন করতে পেরেছি। যাত্রী সেবাটা আমাদের প্রাধান্যের বিষয়। বাস সার্ভিসের যাত্রীরা অত্যন্ত খুশি। তাদের অতিরিক্ত টাকা ও হয়রানির শিকার হতে হচ্ছে না। নির্দিষ্ট জায়গায় থেকে উঠতে পারে আবার নির্দিষ্ট জায়গায় নামতে পারছেন। আমরা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ