spot_img

রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে নেজামে ইসলাম পার্টি

পবিত্র রমজানের আগমন উপলক্ষে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর এর উদ্যোগে একটি স্বাগত মিছিলের আয়োজন করে।

আজ বুধবার (২২ মার্চ) মহানগর আমীর আবু তাহের খানের নেতৃত্বে জাতীয় মসজিদ বায়তুলমোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ প্রধান অথিতির বক্তব্যে নেজামে ইসলাম ইসলাম পার্টির প্রচার ও প্রকাশনা সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান বলেন দেশে দেশে মাহে রমজান উপলক্ষে দব্রমূলে ডিসকাউন্ট ও নানাবিধ নাগরিক সুবিধার
আয়োজন থাকলেও বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন। রাষ্ট্রীয়পৃষ্ঠপোষকতা দিয়ে তিনি জনবান্ধব ব্যবসানীতি প্রণয়নের দাবী জানান।

মাওলানা ওয়াহিদুজ্জামান এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, খিলগাঁও জোনের সভাপতি হাবিবুজ্জামান মিলন, মহানগর নেতা নুরুল ইসলাম চাটগামী,শ্রমিক সমাজ মহাসচিব তালহা বেলালী,মাওলেরা সিরাজুল ইসলাম। ছাত্র সমাজের সভাপতি এহতেশামুল হক সাখী প্রমূখ নেতৃবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ