spot_img
spot_img

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২১

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দারের একটি ব্যাংক কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন।

হামলার পর হতাহতদের কান্দাহারের মিরওয়াইস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালের চিকৎসকদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে এএফপি।

এক বিবৃতিতে কান্দাহার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সরকার নিয়ন্ত্রিত কাবুল ব্যাংক কার্যালয়ের ক্যাশ কাউন্টারে ঘটেছে এই হামলা। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। বেতন তোলার জন্য ব্যাংকে এসেছিলেন তারা।

সূত্র : এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ