রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সারাদেশে শিলাবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল শুক্রবার সারা দেশে ঝড়-বৃষ্টি হতে পারে। একইসঙ্গে শিলাবৃষ্টির শঙ্কার কথাও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই অবস্থায় শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা নাগাদ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এসময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮ থেকে ১২ কিমি, যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৫০-৬০ কিমিতে উঠে যেতে পারে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ