পাবনায় ইফতারির খাবার খেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) গোলাম কিবরিয়াসহ নয় বিচারক এবং তাঁদের পরিবারের অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় নিরাপদ খাদ্য আইনে মামলা হয়েছে। ওই মামলায় পুলিশ শহরের একটি রেস্টুরেন্ট মালিক ও তাঁর ম্যানেজারসহ তিন জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শহরের রূপকথা রোডের কাশমেরি হোটেলের স্বত্বাধিকারী হাসানুর রহমান রনি, ম্যানেজার সাব্বির হোসেন ও নাজমুস সাদাত মাসুদ।











