spot_img
spot_img

শত্রুর বিরুদ্ধে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক সংগ্রামের আহ্বান আফগান উচ্চশিক্ষামন্ত্রীর

বিদেশি প্রচারণা ও ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে এবং শত্রুর বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক সংগ্রাম চালাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইমারাত ইসলামিয়া আফগানিস্তানের উচ্চশিক্ষামন্ত্রী মাওলানা শেখ নেদা মুহাম্মাদ নাদিম।

পাকতিকায় প্রাদেশিক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শেখ নেদা মুহাম্মাদ নাদিম বলেন, “তোমরা জ্ঞান অর্জনে নিজেদের নিবেদিত করে জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছ। মহান আল্লাহ তাআলা ও মানুষের কাছে তোমরা মূল্যবান।”

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষার ভিত্তি গড়ে তুলেছে। এ সুযোগ পূর্ণভাবে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ