মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর এবার চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারী।
পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির আমন্ত্রণে বিলাওয়াল চীন গেছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল গুয়াংঝুতে অবতরণ করেন। এ দিন ছিল পাকিস্তান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭১তম বার্ষিকী।
সূত্র : জিও নিউজ











