spot_img
spot_img

সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুতে

বুধবার (২২ মে) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিখোঁজ হওয়ার আট দিন পর আজ বুধবার পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে তার মরদেহ পাওয়া গেছে।

প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

গত ১১ মে চিকিৎসার জন্য ভারতে যান আনার। ১৪ মে পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। রোববার (১৯ মে) এমপি আনারের স্ত্রী ও মেয়েরা ঢাকায় ডিবি কার্যালয়ে যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ