আফগানিস্তানের শিশু টিকাদান কর্মসূচিতে সহায়তার জন্য কাবুলে ২০ টন জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে ভারত।
শুক্রবার (২২ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
এক্সে দেওয়া এক বিবৃতিতে জয়সওয়াল বলেন, এই চালানে বিসিজি টিকার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শুকনা উপকরণের পাশাপাশি টিটেনাস ও ডিপথেরিয়া বা টিডি টিকা রয়েছে।
তিনি আরও জানান, আরও চালান পথে রয়েছে।
জয়সওয়াল বলেন, “স্বাস্থ্য খাতে আফগানিস্তানের বন্ধুত্বপূর্ণ জনগণকে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।”
সূত্র: আরিয়ানা নিউজ











