spot_img
spot_img

ইসরাইলি কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট ও পিটিয়ে ফিলিস্তিনিকে শহীদ

ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলি কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট করে এবং পিটিয়ে আবদু আল-খাতিব (৪৩) নামে এক ফিলিস্তিনিকে শহীদ করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বৃহস্পতিবার ইসরাইলি কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্যাতন চালিয়ে ওই ফিলিস্তিনিতে হত্যার অভিযোগ করেছেন।

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-মোসকোবিয়েহ ইসরাইলি বন্দিশিবিরে জিজ্ঞাসাবাদের নামে আবদু আল-খাতিবকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, অন্য বন্দিদের সামনে তাকে ইলেক্ট্রিক শক দিয়ে এবং পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের পুলিশ কর্মকর্তারা।

প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি নামে একটি এনজিওর মুখপাত্র আমানি শারাহনেহ জানান, নিহতের দেহে ইলেক্ট্রিক শক এবং পিটিয়ে জখম করার স্পষ্ট চিহ্ন আছে।

ট্রাফিক সিগনাল অমান্য করার অভিযোগে পূর্ব জেরুজালেমের সুফাট শরণার্থী ক্যাম্প থেকে চার বছরের এক শিশুর জনক আবদু আল-খাতিবকে আটক করে ইসরাইলি পুলিশ।

উৎস, আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ