spot_img

আটকের সময় পুলিশ কানে কানে বলেছে মোদি সরকারের পতন ঘটাও: রাহুল গান্ধী

প্রশ্নপত্র ফাঁসের জেরে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে গতকাল আটক হয়েছিলেন ভারতের বিরোধীদলের নেতা রাহুল গান্ধী। তাকে আটকের সময় পুলিশ তার কানে কানে মোদি সরকারের পতন ঘটানোর কথা বলেছিল বলে দাবি করেছেন তিনি।

তিনি বলেন, গতকাল যখন তাকে আটক করা হয় তখন পুলিশের এক সদস্য তাকে কানে কানে বলেন, “এই (মোদি) সরকারের পতন ঘটিয়ে দাও।”

আজ বুধবার (২২ জুলাই) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে রাহুল গান্ধী বলেন, “শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন। তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাকে এই মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। তিনি এই পুরো ব্যবস্থাকে চালানোর জন্য একজন অক্ষম ব্যক্তি।”

তিনি বলেন, “গত এক যুগে ১৫২ বার প্রশ্ন ফাঁস হয়েছে। যদি আপনি হিসেব করেন তাহলে প্রতিমাসে একবার করে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ও পরিবার এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের বেশিরভাগই মধ্যবিত্ত। তারা তাদের পুরো জীবনের কষ্টার্জিত সাশ্রয় এসব পরীক্ষায় খরচ করেছেন। তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

তিনি আরও বলেন, “তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো গত ১০ বছরে প্রশ্ন ফাঁসের দায়ে কাউকে দায়ী করা হয়নি। এটি শূন্য।”

সূত্র: ইন্ডিয়া টুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ